সর্বোত্তম নারী কে?

সর্বোত্তম নারী কে? post thumbnail image

*সর্বোত্তম নারী কে !*

একবার সাহাবায়ে কেরামের মজলিসে আলোচনা উঠল, সর্বোত্তম নারী কে?

সে মজলিসে হযরত আলী রাযি. ও উপস্থিত ছিলেন।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাযি. -কে জিজ্ঞেস করলেন, আলী বলো তো সর্বোত্তম নারী কে?

হযরত আলী রাযি. বললেন, হে আল্লাহর রাসূল, আমি এখনই আসছি।

হযরত আলী রাযি. ঘরে গিয়ে হযরত ফাতেমা রাযি. কে জিজ্ঞেস করলেন, *সর্বোত্তম নারী কে?

তিনি উত্তর দিলেন, সর্বোত্তম নারী সে যে নিজে কোনো গায়রে মাহরাম পুরুষকে দেখে না এবং কোনো গায়রে মাহরাম পুরুষও তাকে দেখে না।*

হযরত আলী রাযি. মজলিসে এসে এ উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে বললেন, ফাতেমা তো আমার কলিজার টুকরা।

– কানযুল উম্মাল : ২৬/১৬৯, হাদীস নং : ২৬০১২

তো সর্বোত্তম নারী সে যে না নিজে কোনো পরপুরুষকে দেখে আর না তাকে কোনো পরপুরুষ দেখতে পায়।

খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাযি. তো মৃত্যুর সময় এ অসিয়ত করেছিলেন, *আমার জানাযা যেন দিনের আলোয় বের করা না হয়।*

জিজ্ঞেস করা হলো, কেন? লাশ তো কাপড়ে মোড়ানো থাকে।

তিনি বললেন, *কাপড়ে মোড়ানো থাকলেও দেহের উচ্চতা ও স্বাস্থ্যের অবস্থা কিছুটা হলেও অনুমান করা যায়। আমি চাই না, কোনো পরপুরুষ আমার ব্যাপারে এতটুকুও জানতে পারুক। তাই আমি চাই, রাতের আঁধারে আমার জানাযা বের করা হবে এবং অতি দ্রুত দাফন করা হবে।*

-ফাতহুল বারী : ২২/২৪৯

সূত্র : মাসিক নেয়ামত, মে-২০২৩, পৃষ্ঠাসংখ্যা : ৪৩

Leave a Reply

Related Post

অন্তরের মৌলিক রোগ ও চিকিৎসাঅন্তরের মৌলিক রোগ ও চিকিৎসা

*দিলের দশ রোগ* ~ মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রাহিমাহুল্লাহ দিলের রোগ তো অনেকগুলোই আছে। কিন্তু মৌলিক রোগ হল দশটা। ১.*লোভ-দুনিয়ার লোভ।* ২.*দীর্ঘ আশা।* আরবীতে বলা হয় ‘আমাল’। একটি বাড়ির মালিক

ইসলামে একাধিক বিয়ে: দায়িত্ব, বাস্তবতাইসলামে একাধিক বিয়ে: দায়িত্ব, বাস্তবতা

ইসলামে একাধিক বিয়ে: দায়িত্ব, বাস্তবতা বিয়ে (নিকাহ) ইসলাম ধর্মে শুধু ব্যক্তিগত ইচ্ছা পূরণের মাধ্যম নয়; বরং এটি একটি গুরু দায়িত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে পরিবার, বংশ, সমাজ এবং উম্মাহ গড়ে ওঠে।

নসীব লিখিত, তবে কেন উদ্বেগ?নসীব লিখিত, তবে কেন উদ্বেগ?

“Stop stressing, when your ‘Naseeb’ is already written” 🖤 🖋 নসীব লিখিত – তবে কেন উদ্বেগ? ভূমিকা মানুষের জীবন নানা চাহিদা, প্রত্যাশা, অস্থিরতা ও দুশ্চিন্তায় ভরা। ভবিষ্যৎ অনিশ্চয়তা, রিযিকের চিন্তা, সম্পর্কের