নফসকে নিয়ন্ত্রণে রাখার কৌশল

নফসকে নিয়ন্ত্রণে রাখার কৌশল post thumbnail image

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল :

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।

২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।

৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।

৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।

৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।

৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।

৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা – যেকোন পরিমাণ।

৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।

৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে জগিং করে এসে গোসল করে সালাতুদ দুহা পড়ার অভ্যাস করা।

১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।

১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।

১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷

১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।

১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।

মহান আল্লাহ তা‘আলা লেখার প্রতিটি কথার উপর আমাদের সবাইকে এবং সাথে আমাকেও আমল করার তাওফিক দান করুক।
আমিন

সংগৃহিত।

Leave a Reply

Related Post

নারী শিক্ষার বাস্তব ভিত্তিক সুন্দর ভাবনা।নারী শিক্ষার বাস্তব ভিত্তিক সুন্দর ভাবনা।

নারী শিক্ষার বাস্তব ভিত্তিক সুন্দর ভাবনা। শায়খ মুফতী হাফীজুদ্দীন সাহেব দা. বলেন, “মহিলাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাসমুখী না হয়ে সিফাতমুখী হওয়া উচিত”। নারী শিক্ষা নিয়ে বাস্তবভিত্তিক, সুন্দর একটি ভাবনা। ছেলেদের তুলনায়

অপ্রয়োজনীয় প্রশ্ন ও করণীয়অপ্রয়োজনীয় প্রশ্ন ও করণীয়

অপ্রয়োজনীয় ও অর্থহীন‌ প্রশ্ন ও বিষয় সম্পর্কে হযরত মুফতী শফী (রহ.)-এর কর্মপন্থা — হযরত শাইখুল ইসলাম মুফতী তাকি উসমানী দা.বা.-এর বর্ণনায়: হযরত আব্বাজান মুফতী শফী সাহেব (রহ.)-এর বিশেষ অভ্যাস ছিল

আলিম বা মুফতির সঙ্গে যোগাযোগের নির্দেশনাআলিম বা মুফতির সঙ্গে যোগাযোগের নির্দেশনা

নারীদের জন্য ধর্মীয় উপদেশ: আলিম বা মুফতির সঙ্গে যোগাযোগের সময় সতর্কতার নির্দেশনা আলহামদুলিল্লাহ! আল্লাহ তা’আলা নারীদের লজ্জাশীলতা, পবিত্রতা ও মর্যাদার অলংকার দান করেছেন। ইসলাম ধর্ম নারীদের সম্মান ও সতীত্ব রক্ষার