শিক্ষার আসল লক্ষ্য: জ্ঞান অর্জন, ডিগ্রি নয়
জ্ঞানই মানুষকে সঠিক পথ দেখায়, জীবন ও সমাজকে আলোকিত করে।
জ্ঞান শিক্ষা হলো, মানুষকে জ্ঞানী, সৎ, নীতি-নিষ্ঠ ও কল্যাণকর মানুষ হিসেবে গড়ে তোলার উপায়।
একজন জ্ঞানী ব্যক্তি সমাজে দিকনির্দেশনা দিতে পারে, মানুষের কল্যাণে কাজ করতে পারে।
কুরআন-হাদীসে বারবার জ্ঞানের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
আল্লাহ বলেন:
“হে আমার রব! আমাকে জ্ঞান বৃদ্ধি কর।” (সূরা তহা: ১১৪)
এখানে স্পষ্টভাবে বোঝা যায়, জ্ঞানই আসল মূলধন; ডিগ্রির উল্লেখ নেই।
নবী করীম ﷺ বলেছেন:
“যাকে আল্লাহ্ কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের গভীর জ্ঞান দান করেন।” (বুখারী ও মুসলিম)
এখানে কল্যাণের মাপকাঠি ডিগ্রি নয়, বরং জ্ঞান।
সুতরাং শিক্ষার মূল লক্ষ্য হলো, জ্ঞান অর্জন, যা মানুষকে প্রকৃত অর্থে সফল করে। ডিগ্রি শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি; কিন্তু জ্ঞানই হলো জীবনের সত্যিকার সম্পদ।
ডিগ্রি কেবল একটি সনদপত্র, যা প্রমাণ করে কেউ একটি নির্দিষ্ট কোর্স শেষ করেছে। চাকরি বা গবেষণার ক্ষেত্রে ডিগ্রি দরকার হতে পারে।
কিন্তু এটি মানুষের চরিত্র, প্রজ্ঞা বা উপকারিতা নিশ্চিত করে না।
অনেকের হাতে ডিগ্রি থাকে, কিন্তু প্রকৃত গভীর জ্ঞান ও প্রজ্ঞা থাকে না—তখন সেই ডিগ্রির মূল্য ও উপকার সীমিত হয়ে যায়।
ডিগ্রি পুরোপুরি অপ্রয়োজনীয় নয়। জীবনের বাস্তবতায় ডিগ্রি অনেক সময় দরকার হয়।
তবে ডিগ্রিকে আসল লক্ষ্য বানিয়ে জ্ঞানের মর্ম ভুলে গেলে শিক্ষা অপূর্ণ থেকে যায়।
ডিগ্রি কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, কিন্তু জ্ঞানই হলো সত্যিকারের মূলধন।
প্রাচীনকাল থেকে সমকালীন যুগ পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দিচ্ছে—
সমাজ ও রাষ্ট্রের প্রকৃত অগ্রগতি, জ্ঞান ও বিজ্ঞানের বিস্তৃত সাফল্য, সভ্যতার মহান উত্থান—এসবই এসেছে গভীর জ্ঞানসম্পন্ন মানুষের হাত ধরে।
ডিগ্রির খাতায় নাম লিখিয়ে কেউ সাময়িক স্বীকৃতি পেতে পারে, চাকরির সুযোগ পেতে পারে, কিন্তু যুগান্তকারী পরিবর্তন আনতে পারে না।
ইতিহাসে কখনোই কেবল ডিগ্রিধারী মানুষ সভ্যতার দিকনির্দেশক হননি;
বরং গভীর জ্ঞানের আলোয় উদ্ভাসিত ব্যক্তিরাই সমাজকে আলোকিত করেছেন।
প্রাচীনকাল থেকে সমকালীন যুগ পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দিচ্ছে—
সমাজ ও রাষ্ট্রের প্রকৃত অগ্রগতি, জ্ঞান ও বিজ্ঞানের বিস্তৃত সাফল্য, সভ্যতার মহান উত্থান—এসবই এসেছে গভীর জ্ঞানসম্পন্ন মানুষের হাত ধরে।
ডিগ্রির খাতায় নাম লিখিয়ে কেউ সাময়িক স্বীকৃতি পেতে পারে, চাকরির সুযোগ পেতে পারে, কিন্তু যুগান্তকারী পরিবর্তন আনতে পারে না।
ইতিহাসে কখনোই কেবল ডিগ্রিধারী মানুষ সভ্যতার দিকনির্দেশক হননি; বরং গভীর জ্ঞানের আলোয় উদ্ভাসিত ব্যক্তিরাই সমাজকে আলোকিত করেছেন।
সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে তাবেয়ীন ও স্বর্ণযুগ,
ইমাম আযম আবু হানীফা, ইমাম মালিক, ইমাম শাফিয়ী, ইমাম আহমাদ বিন হাম্বাল, ও অন্যান্য ইমামগণ রহিমাহুমুল্লহ থেকে আল্লামা কাশ্মীরী, মাদানী, থানবী রহিমাহুমুল্লহ,
আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লহ সহ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী হাফিযাহুল্লহ ও এমন মনীষীগণ!
অপরদিকে,
ইবনে সিনা, আল-বিরুনি, ইমাম গাজালী, ইবনে রুশদ—
তাঁরা ছিলেন সেই জ্ঞানবীর, গভীর জ্ঞান ও গবেষণার প্রতীক।
যাদের চিন্তা যুগের সীমা অতিক্রম করে শতাব্দীর পর শতাব্দী মানবসভ্যতাকে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।
তাদের জ্ঞান শুধু গ্রন্থে সীমাবদ্ধ থাকেনি; বাস্তব জীবনে প্রয়োগ করে মানবসভ্যতার গতিপথ বদলে দিয়েছে।
তাদের নাম আজও সম্মানিত, তাদের কর্ম আজও প্রাসঙ্গিক।
সমকালীন যুগেও চিত্র ভিন্ন নয়। আজকের প্রযুক্তি-অর্থনীতি-চিন্তার মূলে রয়েছেন তাঁরা, যারা ডিগ্রির মোড়কে আবদ্ধ থাকেননি; বরং গভীর জ্ঞান ও সৃজনশীলতার শক্তি দিয়ে সমাজকে এগিয়ে নিয়েছেন।
আজকের বিশ্বে যে ব্যক্তিরা বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় অবদান রাখছেন—তাঁরা কেবল ডিগ্রির উপর ভরসা করেননি।
যেমন, অনেকেই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পড়াশোনা শেষ করার আগেই বাস্তব জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছেন।
ডিগ্রি হলো একটি ফরমাল সার্টিফিকেট, যা কেবল প্রমাণ করে যে কেউ একটি কোর্স বা পড়াশোনা শেষ করেছে। বা পড়াশোনার একটি ধাপ অতিক্রম করেছে।
কিন্তু এটি কাউকে জ্ঞানী, চিন্তাশীল বা সৃজনশীল বানায় না।
সমাজে অনেক উচ্চ ডিগ্রিধারী আছেন, যাদের বাস্তব অবদান বা কার্যকর ভূমিকা সীমিত।
আবার অনেক কম ডিগ্রিধারী বা ডিগ্রিহীন মানুষ সমাজ ও রাষ্ট্রে যুগান্তকারী অবদান রেখেছেন।
কিন্তু;
আইডিয়া, গবেষণা, এবং দক্ষতা— এসবের ভিত্তি হলো গভীর জ্ঞান, যা ডিগ্রির সীমা ছাড়িয়ে যায়।
গভীর জ্ঞানের অধিকারী মানুষ—
সমাজের সমস্যার প্রকৃত সমাধান দিতে পারে।
রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তিকে মানবকল্যাণে সঠিক ব্যবহার করতে পারে।
তাদের চিন্তা ও কাজ বহু প্রজন্মকে প্রভাবিত করে।
ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে—
প্রকৃত সফলতা ও কার্যকর অবদান আসে গভীর জ্ঞানের অধিকারীদের কাছ থেকে।
ডিগ্রিধারীরা প্রায়শই গৌণ ভূমিকা পালন করে, কিন্তু জ্ঞানীরা নেতৃত্ব দেন, পরিবর্তন আনেন এবং সভ্যতার গতিপথ নির্ধারণ করেন।
ডিগ্রিধারীরা প্রায়শই সীমিত পরিসরে আবদ্ধ থাকে, কিন্তু জ্ঞানীরা সমাজের নেতা, রাষ্ট্রের স্থপতি, সভ্যতার নির্মাতা হয়ে ওঠেন।
তবে,
ডিগ্রিকে সম্পূর্ণ অগ্রাহ্য করা ঠিক নয়, কারণ,
বাস্তব জীবনে চাকরি, গবেষণা বা সামাজিক গ্রহণযোগ্যতার জন্য এটি প্রয়োজন হতে পারে।
ডিগ্রিকে লক্ষ্য না বানিয়ে, ডিগ্রির পেছনে দৌড়াতে গিয়ে আসল জ্ঞান ও আমলকে অবহেলা করা উচিত নয়।
অতএব,
ডিগ্রি গৌণ—গভীর জ্ঞানই মূখ্য।
ডিগ্রি কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, কিন্তু জ্ঞানই হলো সত্যিকারের মূলধন।
- মুফতী মাসুম বিল্লাহ।
