শিশুদের হাতে মোবাইল দেওয়ার মারাত্মক ক্ষতি রয়েছে।
আসুন, আমরা ক্ষতিগুলোর দিকে এক নজর দিই—
১. মস্তিষ্কের বিকাশে ব্যাঘাত:
-
এই বয়সে শিশুদের মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়। বেশি স্ক্রিন টাইম শিশুর শেখার ক্ষমতা, মনোযোগ ও স্মৃতিশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
২. ভাষা শেখার দেরি:
-
মোবাইল দেখা শিশুদের মুখে শব্দ কম আসে, ফলে তাদের ভাষা শেখার গতি মন্থর হয়ে যায়।
৩. ঘুমের ব্যাঘাত:
-
স্ক্রিন থেকে নির্গত নীল আলো (Blue Light) ঘুমের হরমোনে প্রভাব ফেলে, যার ফলে শিশু উদ্বিগ্নতা, রাগ ও ঘুমের ঘাটতিতে ভোগে।
৪. চোখের সমস্যা:
-
খুব কাছ থেকে স্ক্রিন দেখার ফলে চোখের চাপ, শুষ্কতা ও দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে।
৫. সামাজিক দক্ষতায় ঘাটতি:
-
শিশু মানুষদের বদলে মোবাইলের সঙ্গে সংযুক্ত থাকে, এতে তার সামাজিক দক্ষতা দুর্বল হয়ে পড়ে।
৬. নেশা তৈরি হওয়া:
-
মোবাইল ব্যবহারে শিশু অভ্যস্ত হয়ে পড়ে, খেলাধুলা বা কথা বলার পরিবর্তে মোবাইল চায়, এতে জেদি ও একগুঁয়ে আচরণ বাড়ে।
৭. শারীরিক দুর্বলতা:
-
স্ক্রিনের সামনে বসে থাকার কারণে শারীরিক চলাফেরা কমে যায়, ফলে মোটা হওয়া এবং পেশির দুর্বলতা দেখা দিতে পারে।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক স্মার্টফোন ব্যবহারে শিশুদের উপর প্রভাবের বিষয়টি গবেষণা করেন।
৪০০ জন প্রি-স্কুল শিশুর (তিন থেকে পাঁচ বছর) উপর পরিচালিত এ গবেষণায় দেখা যায়, বাংলাদেশে ৯২ শতাংশ শিশু পিতা-মাতার স্মার্টফোন ব্যবহার করে এবং ৮ শতাংশ শিশুর ব্যবহারের জন্য পৃথক স্মার্টফোন আছে। বাংলাদেশে শিশুরা প্রতিদিন গড়ে প্রায় তিন ঘণ্টা স্মার্টফোন ব্যবহার করে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের প্রায় তিনগুণ। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু গড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করে।
গবেষণায় দেখা গেছে, মা ও বাবার প্রতিদিনের স্মার্টফোনের ব্যবহারের মাত্রাও সন্তানদের স্মার্টফোনে আসক্ত করতে উদ্বুদ্ধ করে। কেননা, যেসব মা ও বাবা প্রতিদিন তিন ঘণ্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন, তাদের সন্তানরা স্মার্টফোনে আসক্ত হওয়ার আশঙ্কা প্রায় ৯০ গুণেরও বেশি।
এ ছাড়াও পেশাজীবীদের সন্তানরা অধিকহারে স্মার্টফোন আসক্তিতে ভুগছে। কারণ হিসেবে দেখা গেছে, মা-বাবা সন্তানদের সময় দিতে পারছেন না। একইভাবে জানা যায়, যে পরিবারের আয় ২৫ হাজার টাকা বা তার বেশি, তাদের শিশুরা অধিক হারে স্মার্টফোনে আসক্ত।
স্মার্টফোন আসক্তি বর্তমান সময়ে একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। এটি প্রি-স্কুল শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং জ্ঞান বিকাশে নানা ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলে। স্মার্টফোনে আসক্ত শিশুরা স্মার্টফোনে আসক্ত নয় এমন শিশুর তুলনায় ৫০০ গুণ বেশি মানসিক স্বাস্থ্য সমস্যা ও ২৩০ গুণ বেশি শারীরিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছে। তবে ৫০ শতাংশ মা বিশ্বাস করেন, তাদের সন্তান স্মার্টফোন ব্যবহার করে অনেক কিছুই শিখতে পারে। পর্যবেক্ষণে জানা যায়, শিশু কান্না করছে, খেতে চাচ্ছে না কিংবা নিজের কাজ করার জন্য শিশুকে স্মার্টফোন দিয়ে বসিয়ে দেয়া হয়। স্বভাষা কিংবা ভিন্ন ভাষায় শিশু কার্টুন দেখিয়ে শান্ত করা হয়। শুধু শিশুরাই মোবাইল আসক্ত নয়, এ মহামারিতে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতী এমনকি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। বয়স ভেদে স্মার্টফোন ব্যবহারে আগ্রহের ভিন্নতা রয়েছে। শিশুরা সাধারণত কার্টুন পছন্দ করে। কিশোর ও তরুণ বয়সিরা গেমস খেলে। আর তরুণ ও যুবক বয়সে খেলা দেখা, চ্যাটিং ও সিনেমায় আগ্রহ থাকে। তবে বন্ধুদের পাল্লায় পড়ে অনেকেই অশ্লীলতায় পা বাড়ায়। ফলে কাঙ্ক্ষিত ক্যারিয়ার ও জীবন গড়তে ব্যর্থ হচ্ছে অনেক যুবক। তথ্যসূত্র- (https://www.amarsangbad.com/today-newspaper/news/256888)
🚨 এখন সিদ্ধান্ত আপনার—
আপনি কি আপনার সাময়িক স্বস্তির জন্য শিশুদের হাতে মোবাইল দিয়ে তাদের ক্ষতি করবেন,
না কি তাদেরকে সময় দিয়ে, ভালোবাসা দিয়ে এক সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবেন?
✅ তাদের জীবন বাঁচাবেন
❌ না কি শুধু মোবাইল দিয়ে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলবেন?
শিশুর মোবাইল আসক্তি কাটানোর ৫টি কৌশল
শিশু যখন ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল খোঁজে, যখন খাবার মুখে তোলার শর্ত হয় ইউটিউব, তখন বোঝা যায়, আমরা খেলনা নয়, একটা নেশা তুলে দিয়েছি ওদের হাতে। নিচের ৫টি বাস্তব কৌশল কাজে লাগিয়ে আমরা শিশুদের মোবাইল আসক্তি ধীরে ধীরে কমাতে পারি-
.
✅ সময় নয়, ‘সঙ্গ’ দিন
মোবাইল শিশুদের সময় দিচ্ছে, গল্প বলছে, গান শোনাচ্ছে। আপনি? শুধু বকা দেন। আপনার ‘না’ আর ফোনের ‘হ্যাঁ’-এর মাঝে শিশুর মন কার দিকে ঝুঁকবে, সেটা সহজেই অনুমেয়। অতএব সময় দিন, একসাথে খেলুন, গল্প বলুন।
.
✅ অভ্যাস ভাঙুন বিকল্প দিয়ে
শুধু মোবাইল কেড়ে নিলে হবে না। বদলি কিছু দিন—রঙিন পাজল, বোর্ড গেম, খোলা মাঠ, খেলনার দোকান নয়, প্রকৃতির কোলে সময় কাটাতে নিয়ে যান। চোখের পর্দা সরলেই হৃদয়ের জানালা খুলে যাবে।
.
✅ বই হোক তার নতুন বন্ধু
শিশুর পাশে বসে পড়ে শোনান শিক্ষণীয় গল্প। দেখবেন—একসময় সে নিজেই বইয়ের পাতা উল্টাতে শুরু করবে। ছবিযুক্ত বই, ইসলামি গল্প, বিজ্ঞানের মজার কাহিনি—এসবই হোক তার মন ভালো করার দুনিয়া।
.
✅ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম
“মোবাইল দিবো না”—এই কড়াকড়ির চেয়ে ভালো পদ্ধতি হলো নিয়ম করে দেওয়া। যেমন: প্রতিদিন ৩০ মিনিট, কেবল নির্দিষ্ট অ্যাপ বা ভিডিও। নিয়ম ভাঙলে সুবিধাও যাবে। এতে শিশুর মাঝে নিয়ন্ত্রণের অভ্যাস তৈরি হবে।
.
✅ নিজেরাও বদলান
শিশু দেখে শেখে। আপনি যদি সারাক্ষণ স্ক্রিনে ডুবে থাকেন, তাহলে শিশুর মোবাইল ছাড়ার উপদেশ সে কেন মানবে? আপনি বই ধরুন, সে দেখবে। আপনি প্রকৃতিতে হাঁটুন, সে পেছনে হাঁটবে।
.
পরিশেষে মোবাইল শিশুর সমস্যা নয়—আমাদের অযত্নের ফল। কাজেই আসুন, মোবাইলে নয়, শিশুদের সময় দিই।
এই বার্তাটি আল্লাহর সন্তুষ্টি ও সদকায়ে জারিয়ার নিয়তে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করুন।
হতে পারে আপনার ছোট্ট একটি প্রচেষ্টা কারো জীবনে আশীর্বাদ বয়ে আনবে।
